এবার হলিউড অভিনেতা জঁ ক্লদ ভ্যান ডামের সঙ্গে একই পর্দায় দেখা যাবে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। হলিউডের একটি সিনেমায় অভিনয় করছেন তারা। সম্প্রতি সেই ট্রেলার প্রকাশ্যে আসার পরেই জ্যাকলিনের ভক্ত-অনুরাগীরা নড়েচড়ে বসেছেন। ২০১৭ সালে মুক্তি পায় ভ্যান ডাম অভিনীত অ্যাকশন সিনেমা ‘কিল দেম অল’। এবার সে সিনেমার সিক্যুয়েল মুক্তির অপেক্ষায়। ‘কিল দেম অল ২’ ট্রেলারে ‘ডাবল ইমপ্যাক্ট’ খ্যাত হলিউড তারকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জ্যাকলিনকে অ্যাকশন করতে দেখা গেছে। সিনেমায় ভ্যান ডামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন। তার চরিত্রের নাম ভেনেসা। গল্প অনুযায়ী ফিলিপ (ভ্যানডামের চরিত্রের নাম) দীর্ঘ সময় পর তার মেয়েকে খুঁজে পায়। দু’জনে ইতালির এক নির্জন গ্রামে একসঙ্গে থাকতে শুরু করে কিন্তু সেখানেই শত্রুপক্ষ তাদেরকে খুঁজে বের করে। কীভাবে শত্রুদের থেকে মুক্তি পাবে তারা, সেই গল্পই বলা হবে সিনেমাটিতে। এর আগে ‘ডেফিনেশন অফ ফিয়ার’ এবং ‘টেল ইট লাইক আ উওম্যান’ সিনেমাতে অভিনয় করেছিলেন জ্যাকলিন। সে সময় অভিনেত্রীকে সেই অর্থে প্রচার এনে দিতে পারেনি। সেখানে ভ্যান ডামের মতো জনপ্রিয় অ্যাকশন তারকার সঙ্গে ছবি, আন্তর্জাতিক মঞ্চে জ্যাকলিনের ক্যারিয়ারের নতুন দরজা খুলে দিতে পারেই বলে মনে করছেন অনেকে। গত বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন লোকেশনে ভালেরি মিলেভ পরিচালিত এই ছবিটির শুটিং হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।