গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি। শোনা যাচ্ছে, মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন তিনি, যে কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই তারকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আপাতত কয়েকটা দিন হাসপাতালেই কাটাতে হবে ভিক্টরকে। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে জেনারেল বেডে দেওয়া হয়। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন। এখন অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। উল্লেখ্য, এর আগে, দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। দ্বিতীয়বার করোনার দোসর ছিল ডেঙ্গু। সেই সময় ১০৩ জ্বর ছিল তার। রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গুর কথা জানা যায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।