মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের পরিচালক রাজ চক্রবর্তীর কপালে চিন্তার ভাঁজ। জানা যায়, পরিচালকের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। ফেসবুকে ওই পেজে গেলে দেখা যাচ্ছে, সেখানে ইংরেজির পরিবর্তে বিদেশি ভাষায় নাম লেখা। তবে পেজটির বায়োতে যাবতীয় তথ্য ইংরেজিতেই লেখা রয়েছে, যা রাজের পরিচয় দিচ্ছে। রাজ জানান, ফেসবুকে তার তিনটি প্রোফাইলকেই কব্জা করেছে হ্যাকাররা। এর মধ্যে তার ব্যক্তিগত প্রোফাইল, ব্যক্তিগত পেজ এবং প্রযোজনা সংস্থার পেজ রয়েছে। রাজ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের খুঁটিনাটি আমি নিজে বিশেষ একটা বুঝি না। সেগুলো দেখভালের জন্য আমার একটা বিশেষ দল রয়েছে। পেজের নাম যে বদলে গিয়েছে, সেই নোটিফিকেশন সকলের কাছে যায়। সকাল থেকেই অনেকেই আমাকে ফোন এবং মেসেজ করে বিষয়টা জানান। তার পর বিষয়টি বুঝতে পারি।” রাজ জানান, গত কয়েক দিন ধরেই ফেসবুকে তার প্রোফাইলে সমস্যা দেখা দেয়। কিন্তু তার প্রোফাইলগুলো যে হ্যাকারদের নিশানায়, তিনি তা বুঝতে পারেননি। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময়ে ফেসবুকে রাজের নাম দিয়ে সার্চ করলে কোনও প্রোফাইল দেখাচ্ছে না। ইতোমধ্যেই কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় রাজ অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। রাজের কথায়, “আমাদের তরফে যা যা পদক্ষেপ করা সম্ভব, আমরা করেছি। এখন উত্তরের অপেক্ষায় রয়েছি।” ‘বাবলি’ ছবির পরিচালকের আশা, দ্রুত এই সমস্যার নিষ্পত্তি হবে এবং তিনি তিনটি প্রোফাইলই ফিরে পাবেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।