১০ বছর পূর্ণ করল দীপ্ত টেলিভিশন। ‘আলোয় ভুবন ভরা’ স্লোগানকে ধারণ করে ২০১৫ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। ‘পালকী’, ‘অপরাজিতা’, ‘খুঁজে ফিরি তাকে’র মতো দেশি ধারাবাহিক নাটকের সঙ্গে বিদেশি ড্রামা সিরিজ ‘সুলতান সুলেমান দিয়ে আলোচনায় আসে দীপ্ত টেলিভিশন। একে একে তারা নিজস্ব স্টুডিও, সেট ও জনবল নিয়ে নির্মাণ করে ‘ভালোবাসার আলো আঁধার’, ‘মধ্যবর্তিনী, ‘খলনায়ক, ‘মান অভিমান ও ‘মাশরাফি জুনিয়র’–এর মতো দর্শকপ্রিয় দেশি ধারাবাহিক নাটক। অন্যদিকে নিজস্ব অনুবাদক টিম, কণ্ঠাভিনয়শিল্পীদের মাধ্যমে ডাব করা বিদেশি সিরিজ ‘বাহার’, ‘ফেরিয়া’, ‘জননী জন্মভূমি’, ‘সুলতান সুলেমান’, ‘কোসেম’ ও ‘রহস্যময়ী’ হয়ে ওঠে দর্শকনন্দিত। বর্তমানে সম্প্রচারিত ‘খুশবু’, ‘রূপনগর’, গুড ডক্টর’–এর মতো ড্রামা সিরিজগুলোও দর্শকপ্রিয় হয়ে উঠেছে। দীপ্ত টিভির ১০ বছর পূর্তিতে আজ সকাল ৮টায় ‘দীপ্ত প্রভাতী’র সরাসরি গানের অনুষ্ঠানে থাকছেন শিল্পী অণিমা রায়। ইন্দ্রাণী নিশির সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন গৌরব সরকার। এছাড়া সকাল ১০টা ১৭ মিনিটে দেখানো হবে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।