১১ বছরেও মুক্তি পায়নি ‘রানা প্লাজা’, ফের যাচ্ছে সেন্সরে
১১ বছরেও মুক্তি পায়নি ‘রানা প্লাজা’, ফের যাচ্ছে সেন্সরে
BD HIGHLIGHTS
আজ থেকে প্রায় এগারো বছর আগে অর্থাৎ ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে অনেক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়। ভবন ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। সেই ঘটনাটিকে কেন্দ্র করে তখন পরিচালক নজরুল ইসলাম খান নির্মাণ করেন ‘রানা প্লাজা’ নামের একটি সিনেমা।
ছবিতে রেশমা চরিত্রে অভিনয় করেন ঢাকাই ছবির লাস্যময়ী নায়িকা পরীমণি। তখন ছবিটিকে ঘিরে দর্শকের প্রবল আগ্রহ তৈরি হয়। কিন্তু জট বাঁধে সেন্সর বোর্ডে। ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নির্মাতা রিট করেন হাইকোর্টে। এরপর ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন নজরুল, স্ট্রোকও করেন।
এরপর ছবিটি নিয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন পরিচালক নজরুল ইসলাম খান। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন তিনি। আশা করছেন, ছবিটি এবার সেন্সর ছাড়পত্র পাবে। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
এ ব্যাপারে নজরুল বলেন, ‘বহু চেষ্টা করেও গত ১০ বছর আমার ছবিটি সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে ছবিটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন, দারুণ ছবি। অথচ পরের দিন জানলাম, ছাড়পত্র দিতে উপর থেকে নিষেধ করা হয়েছে। হাইকোর্টেও গিয়েছিলাম। লাভ হয়নি। এখন সময়ের পরিবর্তন হয়েছে। মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করছি, আমিও ছবিটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব।’
‘রানা প্লাজা’ ছবিতে পরীমণির বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে। এছাড়া আবুল হায়াত, মিজু আহমেদ, কাবিলা, হাবিব খান ও শিরিন আলমসহ অনেকে অভিনয় করেছেন। ছবির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, ইমরান ও কণাসহ অনেকে। প্রযোজনা করেছে এম এ মাল্টিমিডিয়া হাউস।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।