BD Highlights
বিনোদন

১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ফারুকীর সিনেমা ‘৮৪০’

১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ফারুকীর সিনেমা ‘৮৪০’

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত পলিটিকাল ক্রাইম থ্রিলার '৮৪০' চলতি মাসের ১৩ তারিখ দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। ট্রেইলার রিলিজের পর পরই বেশ একটা শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সবার মনে একটাই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে ৮৪০, যার পুরো নাম 'ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড'। ৮ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় এর অফিসিয়াল পোস্টার। এতে অভিনয় করেছেন- নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী। এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে '৪২০' নির্মাণ করে আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আসতে চলেছে সেই '৪২০'এর ডাবল-আপ '৮৪০'। সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন এসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন