১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি : তৌসিফ
বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর উচ্ছ্বাসে ভেসেছেন অসংখ্য সমর্থক। সেই আবেগের ঢেউ ছুঁয়ে গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকেও। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এক মজার পোস্ট ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।
নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তৌসিফ লিখেছেন, ‘আজকে জানলাম ১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি।’
তার সংক্ষিপ্ত এই মন্তব্যেই ফুটে উঠেছে ম্যাচের উত্তেজনা। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান লড়াই চলায় অনেক দর্শকের মতো তৌসিফও যে রীতিমতো শ্বাসরুদ্ধকর সময় পার করেছেন, সেটিই রসিকতার ছলে প্রকাশ করেছেন তিনি।
তার এই পোস্টের পর ভক্তরাও মন্তব্যের ঘরে মজার প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেকেই নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে বলেন, আর্জেন্টিনার ম্যাচ দেখতে গিয়ে তাদের অবস্থাও প্রায় একই ছিল।
আবার অনেকেই মেজার ছলে খোঁচা দিয়ে মন্তব্য করেন, শক্তিশালী কেপ ভার্দের বিপক্ষেই বিশ্বচ্যাম্পিয়নদের এই অবস্থা!
উল্লেখ্য, কেপ ভার্দেকে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর সেই রোমাঞ্চকর জয়কে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে অভিনেতা তৌসিফ মাহবুবের এই ব্যতিক্রমী মন্তব্য।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।