দেশজুড়ে ‘তুফানে’র মাধ্যমে ঝড় তোলার পর মুক্তি পেয়েছে পর ঢালিউড কিং শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘দরদ’। শুক্রবার (১৫ নভেম্বর) থেকে দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্রটি দেখা যাবে। তবে, ‘দরদ’ শুধু বাংলাদেশেই নয়, একযোগে ২০ টি দেশেও মুক্তি পাচ্ছে ছবিটি। মুক্তির দু’দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়। ‘ঈদ ছাড়া ১০০ হলে দেশেই মুক্তি পাচ্ছে দরদ বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি বলেন, ইতোমধ্যে ৮৪টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না।’ এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমেও কথা বলেন তিনি। অনন্য মামুনের কথায়, ‘খুব ভালো প্রতিক্রিয়া। পরপর শো হাউজফুল হচ্ছে। শুক্রবারের সব শো ইতোমধ্যে হাউজফুল হয়ে গেছে। আশা করছি, সিনেমাটি নতুন নজির গড়বে।’ জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২২টি শো চলবে দরদ’র। এছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও চলছে ‘দরদ’। বগুড়ার মধুবন ও চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলেও চলছে ছবিটি। এদিকে অগ্রীম টিকিট বিক্রি প্রসঙ্গে হল মালিকরা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। উল্লেখ্য, রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।