ঠাকুরগাঁওয়ের ইত্যাদি প্রচারের আগেই সোশ্যাল মিডিয়ায়, এমনকি দেশের মূল ধারার চ্যানেলে-পত্রিকায় অনুষ্ঠানস্থলে হামলা-ভাঙচুরসহ অনুষ্ঠান ধারণ বন্ধ বলে সংবাদ প্রচারিত হয়। যদিও হানিফ সংকেতের বক্তব্যের পরে অনেকেই এ সংবাদটি প্রত্যাহার করেছেন। অর্থাৎ এটি যে এক ধরনের গুজব ছিল সেটার প্রমাণ পাওয়া গেল ৩১ জানুয়ারি ইত্যাদি প্রচারের পর। ৩৭ বছরে এসেও হানিফ সংকেত ও তাঁর ইত্যাদি কত জনপ্রিয় তার প্রমাণ পাওয়া গেল আবারও। টিভিতে দেখা গেল বাঁধভাঙা জোয়ারের মতো দর্শক আসছেন অনুষ্ঠানস্থলে। একটি গাছ দেখে মনে হলো গাছের পাতাগুলো যেন মানুষ দিয়ে সাজানো। অনুষ্ঠানে দর্শকদের ঢেউ ছিল লক্ষণীয়। অনুষ্ঠান দেখে বোঝা গেল ধারণ ক্ষমতার বাইরে দর্শকদের এ বিশাল উপস্থিতি ও শোরগোলের মধ্যেই ধারণ করা হয়েছে ইত্যাদির ঠাকুরগাঁও পর্ব। ইত্যাদির এ দীর্ঘ যাত্রায় দর্শকদের ভালোবাসা-ভালোলাগা-সমর্থন-সহযোগিতার কথা স্মরণ করে ইত্যাদি পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানালেন হানিফ সংকেত। অনুষ্ঠানের শুরুতেই ছিল ঠাকুরগাঁও জেলার ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। যার মাধ্যমে পুরো ঠাকুরগাঁওকে তুলে ধরা হয়েছে। এ পর্বে ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান হিসেবে সাক্ষাৎকার গ্রহণ করা হয় রাজনীতিতে ক্লিন ইমেজের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত সজ্জন ব্যক্তি ফখরুল ইসলাম আলমগীরকে। হানিফ সংকেত যে আসলেই একজন অত্যন্ত সচেতন এবং নির্দলীয় ব্যক্তি তার এ সাক্ষাৎকারে সেই চিত্র ফুটে উঠেছে। শুরুতেই বলেছেন, সাক্ষাৎকারটি রাজনীতিমুক্ত। তিনি তাঁর অজানা কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন। তাঁর এ ছোট অথচ বৈচিত্র্যময় ও উপভোগ্য সাক্ষাৎকারে উঠে এসেছে ফখরুল ইসলাম আলমগীরের সংস্কৃতিপ্রীতি, তাঁর অভিনয়, নির্দেশনা, আবৃত্তিসহ নানান বিষয়। এ সাক্ষাৎকারের মাধ্যমে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সততাই হচ্ছে একজন জনপ্রতিনিধির প্রধান গুণ। তিনি ইত্যাদি এবং হানিফ সংকেতের ভূয়সী প্রশংসা করে বলেন, ইত্যাদি তাঁর অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। শুধু বাড়িতেই নয় জেলখানায় থাকা অবস্থায়ও সবাই মিলে এ অনুষ্ঠানটি দেখতেন। রাজনীতিমুক্ত এ চমৎকার সাক্ষাৎকারটি নেওয়ার জন্য হানিফ সংকেতকে ধন্যবাদ জানাতেই হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।