BD Highlights
বিনোদন

৬৪ জেলায় বাংলা বেতার কেন্দ্রের গান

৬৪ জেলায় বাংলা বেতার কেন্দ্রের গান
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান সবাইকে অনুপ্রেরণা ও উৎসাহ জুগিয়েছিল। এবার ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৬ই ডিসেম্বর দেশের ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শনিবার (৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, এ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় একাত্তরের কালজয়ী সব গান শুনতে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ১৬ ডিসেম্বর মহান বিজয়। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত বিজয়। পেয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন