এমন প্রেম এখন আর সচরাচর মেলে না। ঠিক যেন রূপকথার মতো। তেমনই এক অমর প্রেমের গল্প দেখা যাবে আসছে ঈদে সিএমভি’র ঈদ আয়োজনে ‘রূপকথা’ নামের সিনেমায়। ৭৫ মিনিট দৈর্ঘ্যের এই নির্মাণে প্রেমিক জুয়েল ও প্রেমিকা মিলি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। রচনা ও নির্মাণে জাকারিয়া সৌখিন। নির্মাতা জানান, নাটক বা টেলিছবি নয় তিনি আসলে একটি সিনেমা বানানোর চেষ্টা করেছেন। বিশেষ এই সিনেমাটিতে দেখানোর চেষ্টা করেছেন প্রেম, বিরহ আর পারিবারিক আবহের অনবদ্য এক প্রেম কাহিনি। যেটি দেখলে দর্শকদের মনে হবে রূপকথা’র মতোই। গল্পের শুরুটা এমন, ফুলের মতো সুন্দর মায়তলী গ্রামের একমাত্র কাঁটা জুয়েল নাসের এক যুবক। পুরো গ্রাম তার অত্যাচারে অতিষ্ঠ। একই গ্রামে মিলিকে আসতে হয় বাবার বদলির চাকরির সুবাদে। এরপর শুরু হয় ‘রূপকথা’র প্রেম-বিরহের বুনন। জানান জাকারিয়া সৌখিন। ‘রূপকথা’য় অভিনয় করে স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন তৌসিফ-পায়েল দুজনেই। বলছেন, এই ঈদে তাদের সেরা কাজ হতে যাচ্ছে এটি। কারণ এর গল্প ও নির্মাণ দুটোই অসাধারণ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে প্রায় ২০টি প্রজেক্টের মধ্যে ‘রূপকথা’ হচ্ছে তাদের সর্বোচ্চ দৈর্ঘ্য ও বাজেটের নির্মাণ। ফলে এই কাজটি নিয়ে প্রতিষ্ঠানটির প্রত্যাশাও আকাশছোঁয়া। ঈদ উৎসবের বিশেষ আয়োজনে ‘রূপকথা’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।