বছর শেষে গানের নতুন অ্যালবাম প্রকাশ করেছেন সংগীতশিল্পী এলিটা করিম। ‘চিনি দেড় চামচ’ শিরোনামের অ্যালবাম সাজানো হয়েছে চারটি গান দিয়ে। নিজের নামে প্রথম একক গানের অ্যালবাম ‘এলিটা’ প্রকাশ করেছিলেন ২০১৫ সালে। ঠিক পরের বছর ‘চলো উৎসবে’ শিরোনামে দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। আজব রেকর্ড ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া ওই অ্যালবামের দুটি গান হল ‘চিনি দেড় চামচ’ ও ‘প্রেম হবে দিন শেষে’। অ্যালবামের বাকি গানগুলো হল ‘ভালোবাসি’ ও ‘প্রজাপতি’। বাকী দুই গানও শিগগিরই প্রচার হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গানের প্রকাশনা সংস্থা আজব প্রকাশনী। গানগুলো লিখেছেন শহীদ মাহমুদ, সুর করেছেন পিলু খান। শব্দ সংমিশ্রণ করেছেন আমজাদ হোসেন বাপ্পী। গানের ভিডিও বানিয়েছেন জয় শাহরিয়ার। নতুন অ্যালবাম নিয়ে এলিটা করিম বলেন, "যাদের গান শুনে বড় হয়েছি, তাদের লেখা ও সুরে পূর্ণাঙ্গ অ্যালবাম করতে পারা আমার জন্য একটি স্বপ্নপূরণ।" গীতিকার শহীদ মাহমুদ বলেন, "সুরকার পিলুর সঙ্গে গান করছি চার দশক হল। আমাদের এ যাত্রায় এবার যোগ হল এলিটা। আশা করি, সময়ের স্রোতে গানগুলো টিকে থাকবে নিজ যোগ্যতায়।" এলিটাকে নিজের ‘পছন্দের শিল্পী’ জানিয়ে সুরকার পিলু খান বলেন, "তার জন্য গান করতে ভালো লেগেছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে গানগুলো।" ‘ উল্লেখ্য, ‘চিনি দেড় চামচ’ অ্যালবামের গানগুলো শোনা যাচ্ছে আইটিউনস, স্পটিফাই, আমাজন, ডিজার, স্বাধীন মিউজিকসহ বেশ কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।