উত্তরায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে কোপ, দুই যুবক আটক
উত্তরায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে কোপ, দুই যুবক আটক
BD HIGHLIGHTS
রাজধানীর উত্তরায় নিয়ন্ত্রণ বিহীনভাবে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় স্ত্রীর সামনে স্বামীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্ত্রীর সামনে স্বামীকে কোপানোর কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় জীবন বাঁচাতে হামলাকারীদের উদ্দেশ্যে হাতজোড় করে তাকে বাঁচানোর চেষ্টা করছেন ওই নারী। ওসি হাফিজুর রহমান জানান, উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে চারজন যুবক নিয়ন্ত্রণ বিহীনভাবে দুটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে রিকশাচালকের সঙ্গে দুই যুবকদের কথা কাটাকাটি হয়। অপর মোটরসাইকেলে থাকা দম্পতি এর প্রতিবাদ করে। একপর্যায়ে ওই দম্পতির সঙ্গে দুটি মোটরসাইকেলে থাকা চার যুবকেরও কথা কাটাকাটি হয়। তখন চার যুবকের সংবাদে আরও কয়েকজন যুবক ঘটনাস্থলে এসেই রামদা দিয়ে কোপাতে থাকেন ওই নারীর স্বামীকে। এ ঘটনার পরপরই স্থানীয় জনতা দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ওসি আরও জানান, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটক করতে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।