BD Highlights
রাজধানী

খিলগাঁওয়ে তরুণীকে লাঠিপেটার ঘটনায় আটক ২

খিলগাঁওয়ে তরুণীকে লাঠিপেটার ঘটনায় আটক ২

খিলগাঁওয়ে তরুণীকে লাঠিপেটার ঘটনায় আটক ২
রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার 'আপন কফি হাউজ'-এর সামনে তরুণীকে লাঠিপেটার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর দুজনকে আটক করেছে পুলিশ। তারা দুজনেই কফিশপটির কর্মী। সোমবার বিকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ। তিনি বলেন, ঘটনাটি গত ১১ এপ্রিলের, আজ ভিডিওটি ভাইরাল হওয়ার পর কফিশপটির ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভকে আটক করা হয়েছে। এদিকে ঘটনা ১১ এপ্রিল হলেও ভিডিওটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় জানা যায়নি। ওসি আরও জানান, ওই তরুণী বা তার অভিভাবককে পাওয়া যায়নি। তাই পুলিশ নিজে বাদী হয়ে মামলা দায়ের করছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়– আপন কফি হাউজের সামনে এক তরুণীকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সেখানকার এক কর্মী। পরে ওই তরুণীর দুই পায়ে দুই দফা লাঠি দিয়ে মারেন এক কর্মচারী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজধানী

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন