BD Highlights
রাজধানী

গত ২৪ ঘণ্টায় ডিএমপিতে গ্রেফতার ১৩ জন

গত ২৪ ঘণ্টায় ডিএমপিতে গ্রেফতার ১৩ জন
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টার অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রাপুর, খিলগাঁও, হাজারীবাগ, বাড্ডা, শিল্পাঞ্চল, শেরেবাংলা, শাহবাগ ও উত্তরা পশ্চিম থানা পুলিশ এ অভিযান চালায়। এর মধ্যে সূত্রাপুর থানা দুইজন, খিলগাঁও থানা তিনজন, হাজারীবাগ থানা একজন, বাড্ডা থানা দুইজন, শিল্পাঞ্চল থানা একজন, শেরেবাংলা নগর থানা একজন, শাহবাগ থানা একজন ও উত্তরা পশ্চিম থানা দুইজনকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার ডিএমপির পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. জাকির হোসেন (৪৬), মো. ইকবাল (৪৫), রিসাদ আরিফ সজীব (৩৮), মো. জীবন (২৬), মো. শিপন (২৭), সালাম হোসেন বাবু ওরফে বরিশাল বাবু (৩৫), মো. আবরার (২০), রাকিব (২১), মো. সজিব ইসলাম (২৫), শাহাদাত হোসেন (২৩), মো. আফজাল হোসেন (৪৫), মো. রাজিব (২৯), মো. শাহীন ওরফে ভোম্বল শাহীন (২৪)। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজধানী

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন