গৃহকর্মীর মৃত্যু নিয়ে উত্তপ্ত বনশ্রী, ৪ গাড়িতে আগুন
গৃহকর্মীর মৃত্যু নিয়ে উত্তপ্ত বনশ্রী, ৪ গাড়িতে আগুন
BD HIGHLIGHTS
রাজধানীর রামপুরা বনশ্রীতে আসমা বেগম নামে এক গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ভবনের নিচে পার্কিং করা চারটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন রামপুরা থানার ওসি। আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। আজ সকালে রামপুরা বনশ্রী ডি ব্লকের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনাটি ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ওই বাসার একটি কাজের মেয়ে মারা যাওয়ার সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। আইন অনুযায়ী লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী ও আশপাশে গৃহকর্মীরা মৃত্যুর ব্যাপারে প্রতিবাদ করতে থাকে। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয় আগের নিয়ম অনুযায়ী লাশ হেফাজতে নিয়ে নেই। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় ওই বাসার সামনে অবস্থানরত লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে তার মাথা ফেটে যায়। এবং ওই বাড়ির নিচে থাকা চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এই ঘটনায় আর দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।