গড়ে প্রতিদিন ৪ লাখ যাত্রী মেট্রোতে, সবচেয়ে বেশি যে স্টেশনে
রাজধানীবাসীর যাতায়াতে বড় স্বস্তি এনে দিয়েছে ঢাকা মেট্রো রেল। প্রতিদিন গড়ে চার লাখের মতো যাত্রী চলাচল করছেন এই পরিবহনে। ব্যস্ত সময়গুলোতে (পিক আওয়ারে) সবচেয়ে বেশি ভিড় হয়। বিশেষ করে অফিস শুরুর আগে ও ছুটির পর স্টেশনগুলোয় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু থাকা মেট্রো পথটিকে লাইন-৬ নামে চিহ্নিত করা হয়েছে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালু হয় এবং ২০২৩ সালের শেষ দিনে সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়। মেট্রো রেলের ব্যস্ত সময়ে প্রতি ৮ মিনিট এবং অফ পিক সময়ে ১০ মিনিট পর পর ট্রেন চলে। সরকারি ছুটির দিনগুলোতেও শিডিউল অনুযায়ী ট্রেন চলে। বর্তমানে ২৪টি ট্রেন সেটের মধ্যে ১৪টি নিয়মিত চালু থাকে, বাকিগুলো জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়। ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি যাত্রী চলাচল করেন মিরপুর-১০ নম্বর স্টেশন থেকে। চালুর পর এই স্টেশন দিয়ে এক কোটি ৭৮ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন। এছাড়া এক কোটির বেশি যাত্রী পরিবহন করেছে উত্তরা উত্তর, মতিঝিল, আগারগাঁও, কারওয়ান বাজার ও বাংলাদেশ সচিবালয় স্টেশনগুলো। অন্যদিকে, সবচেয়ে কম যাত্রী চলাচল করেছে উত্তরা দক্ষিণ ও বিজয় সরণি স্টেশনে। উত্তরা দক্ষিণ স্টেশন দিয়ে এখন পর্যন্ত মাত্র প্রায় ১১ লাখ ৭৫ হাজার যাত্রী যাতায়াত করেছেন। ডিএমটিসিএল আরও জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি যাত্রী চলাচল করেছে মেট্রোতে। কারণ হিসেবে বলা হচ্ছে, বইমেলা ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে চলমান কর্মসূচি এবং যানজটের কারণে অনেকেই মেট্রোর ওপর নির্ভর করেছেন। মেট্রো রেলের রেকর্ড অনুসারে, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সর্বাধিক যাত্রী পরিবহন হয়—৪ লাখ ২৪ হাজার ৪৮১ জন। ২৬ ফেব্রুয়ারি ৪ লাখ ৯ হাজার ৪৫০ জন এবং ১৩ ফেব্রুয়ারি ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী যাতায়াত করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।