রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছিল আনসার সদস্যরা। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় তারা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা বাংলাদেশ সচিবালয় ঘিরে অবস্থান করছিল। একপর্যায়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আটকে রাখার বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা তাদের উদ্ধারে রওনা হন। এসময় ছাত্র জনতা সচিবালয় অভিমুখে রওনা করলে একপর্যায়ে আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পল্টন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও গুলিস্তানের সামনে থেকে হাজার হাজার ছাত্র জনতা সচিবালয়ের চারদিক ঘিরে ফেললে আনসার সদস্যরা কেউ পল্টনের দিক দিয়ে, আবার কেউ প্রেসক্লাবের সামনে দিয়ে ছোটাছুটি করে পালিয়ে যেতে থাকে। ছাত্র জনতার সাথে সচিবালায়ের সামনে থেকে আনসারদের হটাতে যোগ দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় সচিবালয় এলাকা। এই মুহূর্তে সচিবালয়ের সামনে হাইকোর্ট মোড় থেকে গুলিস্তান মোড় পর্যন্ত দখল করে রেখেছে অন্তত ৫০ হাজার ছাত্র জনতা। তারা বলছেন, দেশ থেকে পালানো শেখ হাসিনা বিদেশ থেকে দেশ অস্থিতিশীল করতে এই আনসার সদস্যদের আন্দোলনে মদদ দিচ্ছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।