কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার অভিযান চলছে। এছাড়া এসব ঘটনায় অনেক ব্যক্তি ও পুলিশ বাদী হয়ে বেশ কিছু মামলা করেছে। এর মধ্যে ঢাকা জেলায় এখন পর্যন্ত সাড়ে তিনশর বেশি আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী। তিনি বলেন, ‘গত কয়েকদিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস ও বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে ২টিসহ মোট ২৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় ৩৫০ জনের বেশি আসামি গ্রেপ্তার করা হয়েছে।’ এই সাড়ে তিন শতাধিক গ্রেপ্তার আসামির মধ্যে কোনো ছাত্র আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কাজ যারা করেছে, তারা কেউ ছাত্র নন। তারা ছাত্রদের আন্দোলনে মিশে লুটপাটসহ নৈরাজ্য করেছে। আমরা মূলত তাদেরই আটক করেছি, যারা নৈরাজ্য-লুটপাট করেছে। তাদের পরিচয় একটাই, তারা নৈরাজ্যকারী ও লুটপাটকারী।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।