রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের পাশে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন এক জাপানি নাগরিক। কবায়াশি (৭০) নামের ওই ব্যক্তি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা সুদীপ্ত বলেন, ‘গত রাতে আমাদের একজন মেডিকেল অফিসার জাপানি ওই নাগরিককে এয়ারপোর্টের টার্মিনালের বাইরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আমাদের জানালে আমরা দ্রুত ওই জাপানি নাগরিককে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে আজ ভোরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’ সুদীপ্ত বলেন, ‘আমরা ওই জাপানি নাগরিকের কাছে একটি পাসপোর্ট ও লাগেজ পাই। কিন্তু তার কাছে কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি। আমাদের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে এয়ারপোর্টের বাইরের টার্মিনালে ফেলে রেখে যায়।’ বাচ্চু মিয়া বলেন, ‘আজ ভোরের দিকে ওই জাপানি নাগরিককে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখন ওই নাগরিক কিছুটা কথা বলতে পারছেন। আমরা তার কাছ থেকে জেনেছি, তিনি ঢাকার একটি হোটেলে উঠেছিলেন।’ তবে কীভাবে তিনি আবার এয়ারপোর্টে গেলেন বা কী পরিমাণ টাকা খোয়া গেছে তা এখনও জানা যায়নি বলেও জানান বাচ্চু মিয়া।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।