জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সবাইকে দাবি আদায়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমরা দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করব। মানবিক বাংলাদেশ গড়ে তুলব। সবাই একসঙ্গে লড়ব এবং ইনসাফের বাংলাদেশ গড়ব।’ তিনি গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চকালে চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভায় এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের এ লংমার্চ আহ্বান করা হয়। মিরসরাইয়ে পথসভা শেষে লংমার্চ চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠের উদ্দেশে যাত্রা করে। সেখানেই সমাপনী সমাবেশ হওয়ার কথা।
মিরসরাইয়ের পথসভায় জামায়াত আমির বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, শহীদ ওসমান হাদি হত্যা ও পিলখানায় আর্মি অফিসারদের হত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটের সমাধান, শান্তি-শৃঙ্খলা চাইলে তৈরি হোন। দাবি আদায়ের জন্য প্রস্তুত থাকুন। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় মানতে হবে, না হলে জনগণ সরকারকে লালকার্ড দেখাবে। রাষ্ট্রপতির আদেশে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। বিএনপি একটি মানে আরেকটি মানে না। একই মায়ের দুই সন্তানের একটিকে স্বীকার করেন, অন্যটিকে করেন না-এ কেমন মা। গণভোট অবৈধ হলে একই আদেশে হওয়া জাতীয় নির্বাচনে ধানের শীষের ভোটও অবৈধ হয়ে গেছে। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ক্ষমতার মসনদে বসে ৭০ শতাংশ মানুষের গণভোটকে অবৈধ বলেন, এ দুঃসাহস কে দিয়েছে? জনগণের ভোটাধিকারকে অবৈধ বলে আখ্যায়িত করলে জনগণকেই অসম্মান করা হয়। ভালোয় ভালোয় সংস্কার করুন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।