BD Highlights
রাজধানী

ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডির ১৫ নম্বরে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে। ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ১৫ নম্বরে একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই। পরে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে আজ বুধবার সন্ধ্যা ৬টায়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজধানী

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন