ধামরাইয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আটক ৭
ধামরাইয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আটক ৭
BD HIGHLIGHTS
ঢাকার ধামরাইয়ে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য মোট ২০ আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়া আহত পুলিশ সদস্যেরও বিস্তারিত পরিচয় জানা যায়নি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাদের ইটপাটকেলের আঘাতে আমাদের দু’জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। তবে স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালামপুর বাজারে বিএনপি একটি মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয় ও কয়েকজনকে আটক করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।