নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল
নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল
BD HIGHLIGHTS
বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে রোকেয়া হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে ফের রোকেয়া হলের সামনে শেষ হয়। শিক্ষার্থীরা বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের হেনস্তার ঘটনা ঘটছে, যা এদেশের প্রতিটি মেয়ের জন্য উদ্বেগজনক। তাই যারা নারীদের অসম্মান করে, ধর্ষণ করে তাদের বেঁচে থাকার অধিকার নেই। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে কার্যকর করতে হবে। এসময় শিক্ষার্থীরা “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে”, “ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।