পুরান ঢাকায় বিক্ষোভকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া
পুরান ঢাকায় বিক্ষোভকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া
BD HIGHLIGHTS
রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ঘোষিত সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে পুরান ঢাকার সিএমএম কোর্টের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সদরঘাট এলাকায় লাঠিসোটা, ইটপাটকেল হাতে ভুয়া ভুয়া স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ভিক্টোরিয়া পার্ক অতিক্রম করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এছাড়া বিক্ষোভকারীরা কবি নজরুল সরকারি কলেজ ও লক্ষ্মীবাজারে বিভিন্ন স্থানে ইটপাটকেল নিক্ষেপ করে একটি পুলিশ বক্স ভাঙচুর করে। এরপর মিছিলটি তাঁতীবাজার মোড় পার হয়ে আদালতের সামনে গেলে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় পুলিশ রাস্তায় অবস্থান নিলেও কোনো ধরনের বাধা দেয়নি। এর আগে পুরান ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের লাঠিসোটা, ইটপাটকেল হাতে অবস্থান করতে দেখা যায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
tyZsVFRAgHoKrYUS
feCMUcksQSvWZby