BD Highlights
রাজধানী

বনানীতে বাসে আগুন: মারা গেলেন সেই মোটরসাইকেলচালক

বনানীতে বাসে আগুন: মারা গেলেন সেই মোটরসাইকেলচালক

রাজধানীর বনানী এলাকায় বাসের নিচে ঢুকে পড়া মোটরসাইকেলটির চালক মারা গেছেন। শনিবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেল ৪টা ২মিনিটে বনানী এলাকায় যাত্রীবাহী একটি বাসের নিচে হঠাৎ একটি মোটরসাইকেল ঢুকে যায়। আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওসি আরও বলেন, নিহত মোটরসাইকেলচালকের নাম-পরিচয় জানা যায়নি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বাসটি ইউটার্ন নেওয়ার সময় বাসের নিচে চলন্ত মোটরসাইকেল ঢুকে পড়ায় আগুন ধরে যায় বাসটিতে। পরে চালককে উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা। তবে ঘটনার পর থেকে আহত মোটরসাইকেলচালকের সন্ধান পাচ্ছিল না পুলিশ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজধানী

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন