BD Highlights
রাজধানী

বার্ন ইনস্টিটিউটের ১৫তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫ তলা থেকে লাফিয়ে পড়ে পলাশ (৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ৬০১ নম্বর ওয়ার্ডে ছিলেন ওই রোগী। বুধবার (১৯ মার্চ) সকালের দিকে এ ঘটনা ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত পলাশ ইনহ্যালেশন বার্ন নিয়ে ৬০১-এইচডিইউতে ভর্তি ছিলেন। ওই রোগীর আগে থেকেই মানসিক সমস্যা ছিল। সকালের দিকে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজি করে বার্নের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা জানতে পারি ১৫ তলা থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজধানী

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন