মেট্রোরেল চলাচলের সময় বৃদ্ধি পাচ্ছে, কমানো হচ্ছে বিরতিকাল
মেট্রোরেল চলাচলের সময় বৃদ্ধি পাচ্ছে। সকালে চালুর সময় ৩০ মিনিট ও রাতে বন্ধের ৩০ মিনিট করে বাড়ানো হচ্ছে। তাছাড়া দুই ট্রেনের মধ্যবর্তী বিরতিকালও দুই মিনিট কমানো হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা যায়। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার থেকে দুই সপ্তাহ মেট্রোরেল পরীক্ষামূলক এই সময়সূচিতে চলাচল করবে। এরপর আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি কার্যকর করা হবে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ জানান, অনেক দিন ধরেই যাত্রীদের চাহিদা মেটাতে ট্রেনের সংখ্যা ও সময় বাড়ানোর চিন্তা ছিল। লোকবল সংকটে তা সম্ভব হচ্ছিল না। নতুন সূচিতে শিগগিরই যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল করবে। তিনি আরও জানান, মেট্রোরেল চলাচলের সময় বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা ও আয় উভয়টিই বাড়বে। সাধারণ মানুষের ট্রেনের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না। সড়কের ওপরও চাপ কমবে। বর্তমানে মেট্রোরেল শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন উত্তরা থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ে ৭টা ১০ মিনিটে এবং রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। আর শুক্রবার বিকাল ৩টা থেকে মেট্রো রেলের চলাচল শুরু হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।