BD Highlights
রাজধানী

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দু'পক্ষের মধ্যে মারামারিতে গুলির ঘটনায় শাহনেওয়াজ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। মৃত আবু বক্কর সিদ্দিক মোহাম্মদপুর জেনাভা ক্যাম্পের ৮ নং ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মো. শাহনেওয়াজ। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের বোন নাসরিন জানান, জেনেভা ক্যাম্পে দু'পক্ষের মধ্যে মারামারিতে গুলির ঘটনাটি ঘটে। এসময় তার ভাই শাহনেওয়াজ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজধানী

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন