রাজধানীর মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় যুবদলের নাম ব্যবহার করে দোকান দখল করতে গিয়ে আটক হয়েছেন সোহেল রানা নামে শ্রমিক লীগের এক সদস্য। তিনি উত্তর সিটির ৯৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য। বৃহস্পতিবার রাতে তাকে আটক করেন মহানগর উত্তর যুবদলের নেতারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জানান, রাত ৯টার দিকে আমার কাছে খবর আসে মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় এক লোক যুবদলের পরিচয়ে দোকান দখল করছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করি। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সুমন ঢালীর নির্দেশে তিনি যুবদলের পরিচয়ে দোকান দখল করতে এসেছিলেন। এ সময় তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।