BD Highlights
রাজধানী

রাজধানীতে খেলতে গিয়ে ওড়নায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

রাজধানীতে খেলতে গিয়ে ওড়নায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

রাজধানীর বংশালে আগামাসি লেনের বাসায় খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুমুর (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে শিশুটির স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর বাবা ইউসুফ মিয়া বলেন, আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে ঝুমুর ছিল মেঝ। আজ রাতে খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে কখন যে সে জ্ঞান হারিয়ে ফেলে তা আমরা নিজেরাই বুঝতে পারিনি। পরে বিষয়টি বুঝতে পেরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছিলাম। ঘটনাটি তারাই তদন্ত করছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজধানী

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন