রাজধানীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
BD HIGHLIGHTS
রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকায় বন্ধুদের সাথে ঘুরে এসে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত ওই শিক্ষার্থীর নাম নাজমুল সাকিব নিলয় (১৬)। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের মা নাজনীন আক্তার বলেন, নিলয় দনিয়া এ কে হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে আমাকে বলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন বন্ধু তাকে অচেতন অবস্থায় বাসায় রেখে যায়। তারা জানায়, নিলয় একটি ছাদ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছে। এ কথা বলে তারা দ্রুত বাসা থেকে চলে যায়। আমি তাদের চিনিও না। পরে নিলয়কে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যারা নিলয়কে ডেকে নিয়ে গিয়েছিল তারাই তাকে মেরে ফেলেছে বলে অভিযোগ করেন নাজনীন আক্তার। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার জিংলাতলী গ্রামে। কদমতলীর দনিয়া সরাইল মসজিদ রোড এলাকায় ভাড়া থাকেন তারা। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে স্কুলছাত্র নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।