BD Highlights
রাজধানী

রাজধানীর টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর থেকে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা। তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি পালন করেন। এক প্রশ্নের জবাবে ওসি রকিবুল আরও জানান, সাড়ে ১১টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে টেকনিক্যাল মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজধানী

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন