BD Highlights
রাজধানী

রাজধানীর বাড্ডায় আগুন

রাজধানীর বাড্ডায় আগুন

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রায় পৌনে দুই ঘণ্টা পর ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, ভোর ৪টার দিকে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে বলে খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে কীভাবে আগুন লেগেছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেননি তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজধানী

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন