রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতা গ্রেফতার
রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতা গ্রেফতার
BD HIGHLIGHTS
রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি-রমনা বিভাগ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে পল্টন মডেল থানা এলাকা থেকে গ্রেফতার সাবেক এই ছাত্রলীগ নেতার নাম ওলিদ হাসান সাগর (২০)। গ্রেপ্তার সাগর গোপালগঞ্জ সদর জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। ডিবি সূত্রে জানা যায়, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক ছাত্রলীগ নেতা ওলিদ হাসান সাগরকে প্রথমে চিহ্নিত করা হয়। পরে রাতে পল্টন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় সরকার বিরোধী মিছিল করে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ওলিদ হাসান সাগরসহ অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে স্থান ত্যাগ করে। এ ঘটনায় ওইদিন কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।