২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : মেয়র তাপস
BD HIGHLIGHTS
ঈদুল আযহায় কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার সকালে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে কথা জানান তিনি। মেয়র তাপস বলেন, ঢাকাবাসী ঈদের ২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করলে ভালো হয়। যেহেতু পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ব্যক্তিরা টানা ৩ থেকে ৪ দিন কাজ করেন, তাই এ আহ্বান জানান মেয়র। ডিএসসিসি মেয়র বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কোরবানির পশুর হাটের কারণে নগরে যানজট যাতে না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, ৩৫ হাজার মানুষ ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেয়া হয়েছে। মেয়র বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া নারী ও কূটনীতিকদের নামাজে অংশ নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।