BD Highlights
রাজধানী

৩০০ ফিট মহাসড়কে যৌথ বাহিনীর অভিযান, কয়েক লাখ টাকা জরিমানা

৩০০ ফিট মহাসড়কে যৌথ বাহিনীর অভিযান, কয়েক লাখ টাকা জরিমানা

রাজধানীর ৩০০ ফিট মহাসড়কে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার এই অভিযান চালানো হয়। এ সময় ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এছাড়া জরিমানা করা হয় ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা। শুক্রবার দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ৩০০ ফিট মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়িচালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। জরিমানা করা হয় ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা। এছাড়া চারটি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজধানী

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন