খেলাফত আন্দোলনের আমির হলেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী
খেলাফত আন্দোলনের আমির হলেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী
বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। দলের আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা ইউসুফ সাদেক হক্কানী। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত নুরিয়া মাদ্রাসায়সংগঠনের মজলিসে শুরা ও মজলিসে আমেলার যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ইসলামী খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নাতি এবং দলের সাবেক আমির মাওলানা আহমাদুল্লাহ আশরাফের ছেলে। হযরত হাফেজ্জী হুজুরের অন্যতম খলিফা শাইখুল হাদিস মাওলানা ইসমাঈল বরিশালী মজলিসে শুরার অধিবেশনের সভাপতিত্ব করেন এবং হযরত হাফেজ্জী হুজুরের বিশিষ্ট খলিফা ময়মনসিংহ বড় মসজিদের খতিব শাইখুল হাদিস মাওলানা আব্দুল হক মজলিসে আমেলার সভাপতিত্ব করেন। অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের শরিয়ত বিষয়ক উপদেষ্টা ও শাইখুল হাদিস মাওলানা হাজি ফারুক আহমদ, শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন। উল্লেখ্য, গত ৪ এপ্রিল ইন্তেকাল করেন দেশের অন্যতম শীর্ষ আলেম, হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির এবং কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ার মুহতামিম এবং রাজধানীর কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহী জামে মসজিদের প্রধান খতিব ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।