পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমান তিন শতাধিক অনুসারী নিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে চরমোনাই দরবারে এসে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে যোগদানের ফরম তুলে দেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি কলাপড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। যোগদানের পর অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এখানে এসে আমি মনের দিক থেকে শান্তি পাচ্ছি। আমি পীর সাহেব হুজুরের সাথে থেকে বাকি জীবনটা উৎসর্গ করতে চাই। ইসলামের খেদমত করতে চাই।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।