BD Highlights
রাজনীতি

ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ভারত যাওয়ার সময় সিলেটের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন পুলিশ কামাল আহমদ নামের ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে।


কামাল আহমদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এর আগেও তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছিলেন।


সূত্র জানায়, চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় তামাবিল ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট ‘ব্লকড’ দেখে তাকে আটক করে। পরে জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।


এদিকে পারিবারিক সূত্র জানায়, কামাল আহমদ দীর্ঘদিন ধরে লিভারের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এর আগেও তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি চিকিৎসা ভিসা নিয়ে ভারতে যেতে চেয়েছিলেন।


জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, গত মাসে জৈন্তাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কামাল আহমদকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন