BD Highlights
রাজনীতি

সন্ত্রাসী হামলার ১৩ দিন পর ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

সন্ত্রাসী হামলার ১৩ দিন পর ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে গুলি ছুড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ১৩ দিন পর মারা গেছেন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। গতকাল সোমবার রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


শাকিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন। তিনি জানান, শাকিলের মৃত্যুতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। 


এর আগে, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। 


প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তাকে। প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।


এদিকে, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানিয়েছেন, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন