বিএনপির মনোনয়ন চায় চারজন অন্য দলগুলোর একক প্রার্থী
গাজীপুরের শ্রীপুর এবং গাজীপুর সদরের মির্জাপুর, ভাওয়াল গড়, পিরুজালী ইউনিয়ন ও গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গঠিত গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চারজন। তারা হলেন- কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা আমির ড. জাহাঙ্গীর আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা আলমগীর হোসাইন। এ ছাড়া এনসিপি থেকে মনোনয়ন চাইবেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আওয়ামী লীগ শাসনামলে রাজপথে থেকে বিএনপিও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করায় কারাবরণ করেছি। দলের হাইকমান্ড আমাকে ধানের শীষ প্রতীক দেবে বলে আমি আশাবাদী। জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. শফিকুল ইসলাম বলেন, আমার ওপর অর্পিত রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং করছি। আমি ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ বলেন, দলের নির্দেশনা সবসময় মেনে চলেছি। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে। শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার বলেন, দলের প্রয়োজনে সবকিছুই করেছি। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। জামায়াতে ইসলামীর প্রার্থী ড. জাহাঙ্গীর আলম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতি মুক্ত এলাকা গড়তে চাই। যেখানে সব নাগরিক তার অধিকার ভোগ করতে পারবে। উল্লেখ্য, এ আসনে এবার মোট ভোটার ৫ লাখ ২৬ হাজার ৭৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৭০৪ ও মহিলা ২ লাখ ৬৭ হাজার ৫৯ জন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।