একই দিনে ডেন্টাল-বুটেক্সের ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তিচ্ছুরা
একই দিনে ডেন্টাল-বুটেক্সের ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তিচ্ছুরা
BD HIGHLIGHTS
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন অর্ধলাখ ভর্তিচ্ছু। একই দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বুটেক্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবেন সাত হাজার ২০০ শিক্ষার্থী। ভর্তিচ্ছুরা জানান, অনেকটা নিশ্চিত ক্যারিয়ারের জন্য ডেন্টাল ও বুটেক্স দুটিই শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনেকে এ দুই জায়গায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন। একই দিনে এবং প্রায় একই সময় পরীক্ষা হওয়ায় একটি পরীক্ষা দিতে পারবেন না আবেদনকারীরা। একজন ভর্তিচ্ছু জানান, আমরা টাকা দিয়ে ফরম তুলেছি ভর্তি পরীক্ষা দেবো বলে। তাহলে কর্তৃপক্ষের সমস্যা কেন? এতোদিন থাকতে কেন দুটি পরীক্ষা একই দিনে নেওয়া হবে? বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বেলাল গণমাধ্মকে জানান, ‘একাডেমিক কাউন্সিলের সভায় আমাদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আমার মনে হয়, এটা হুট করে পরিবর্তনের সুযোগ নেই। তবুও আমি বিষয়টি নিয়ে আলোচনা করবো।’ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর জানান, আমরা অনেক আগেই পরীক্ষার তারিখ জানিয়েছি। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতিও প্রায় শেষ। এ মুহূর্তে এ বিষয়ে (পরীক্ষার তারিখ পরিবর্তন) আলোচনার সুযোগ নেই।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।