এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) ও সমমান পরীক্ষা আয়োজন নিশ্চিতে পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোসহ সংশ্লিষ্টদের ১১ দফা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) কেন্দ্র সচিব এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা নিয়ে সভার পর এসব নির্দেশনা দেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা। কেন্দ্র সচিব এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হলো।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news