চবিতে ভর্তির আবেদন শুরু ৪ জানুয়ারি, আবেদন করবেন যেভাবে
চবিতে ভর্তির আবেদন শুরু ৪ জানুয়ারি, আবেদন করবেন যেভাবে
BD HIGHLIGHTS
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে অনলাইনে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন। যা চলবে আগামী ১৮ জানুয়ারি রাত সাড়ে ১১টা পর্যন্ত। তবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত দেওয়া যাবে ভর্তি আবেদন ফি। মঙ্গলবার (০২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব আকবর হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ভর্তির যোগ্যতা: যে সকল আবেদনকারীর বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ বা ২০২১ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২২ বা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিট/অনুষদ/বিভাগ/ ইনস্টিটিউট এ ভর্তির যোগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে। আবেদন প্রক্রিয়া: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট (https://admission.cu.ac.bd)-এ অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে ভর্তিচ্ছুদের আবেদন সম্পন্ন করতে হবে। এবার প্রতি ইউনিট/উপ-ইউনিটের আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা কাটা হবে। সুতরাং প্রতি ইউনিটে আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত আবেদন ফি মোবাইল ব্যাংকিং 'রকেট' বা 'বিকাশ'- এর মাধ্যমে জমা দেয়া যাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।