পরীক্ষা না দিতে পেরে বিসিএস পরীক্ষার্থীর রাস্তায় গড়াগড়ি
পরীক্ষা না দিতে পেরে বিসিএস পরীক্ষার্থীর রাস্তায় গড়াগড়ি
BD HIGHLIGHTS
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে না পেরে রাস্তায় শুয়ে পড়ে কান্নায় গড়াগড়ি দিলেন এক পরীক্ষার্থী। শুক্রবার রাজশাহীর সাহেববাজার এলাকার মসজিদ মিশন স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়া কথা ছিল ফাহাদ ফয়সালের। ফাহাদ ফয়সালের বাড়ি নওগাঁ জেলায়। ফাহাদের বিসিএস পরীক্ষা দিতে না পারার কারণ হিসেবে জানা গেছে, পরীক্ষা শুরুর কথা ছিল সকাল ১০টায়। নিয়ম ছিল তার আধা ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। ফাহাদ কেন্দ্রের সামনে এসেছিলেন ৯টা ৪০ মিনিটে। এরইমধ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। ভেতরে ঢুকতে দিতে পুলিশকে অনুরোধ করেন ফাহাদ। কিন্তু পুলিশ রাজি হয়নি। এতেই ফাহাদের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়। এই কষ্টে তিনি কেন্দ্রের সামনেই চিৎকার করে কেঁদেছেন। রাস্তায় মাথা ঠুকরে গড়াগড়ি খেয়েছেন। আহাজারি করেন। তবু মন গলেনি কেন্দ্রের সংশ্লিষ্টদের। এ ঘটনার সময় ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ এভাবে রাস্তায় পড়ে থাকার পর ফাহাদ সেখান থেকে উঠে চলে যান। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক নূর আহমেদ মাছুম বলেন, কয়েকদিন আগে চেয়ারম্যান সব কেন্দ্রসচিবদের সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং করেন। তিনি নির্দেশ দেন, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেউ কেন্দ্রে প্রবেশ না করলে তাকে যেন আর ঢুকতে দেওয়া না হয়। সেই নির্দেশনাই পরীক্ষা গ্রহণকালে বাস্তবায়ন করা হয়েছে মাত্র। ওই পরীক্ষার্থীরই সময়মতো আসা উচিত ছিল। এ জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ২৯টি কেন্দ্রে শুক্রবার বিভাগের আট জেলা থেকে পরীক্ষার্থী ছিলেন ৩১ হাজার ৯৪৭ জন। এরমধ্যে পরীক্ষা দিয়েছেন ২৪ হাজার ১১৮ জন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।