প্রাথমিক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে পারে ২ ফেব্রুয়ারি
প্রাথমিক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে পারে ২ ফেব্রুয়ারি
BD HIGHLIGHTS
আগামী মাসের ২ ফেব্রুয়ারি (শুক্রবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এদিন সকাল দশটা থেকে রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের স্কুলগুলোর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নিতে এ তিন বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মঙ্গলবার এ পরীক্ষা আয়োজনের নির্দেশনা দিয়ে অধিদফতর থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক মনীষ চাকমা বলেন, দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। শিগগির আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে। এর আগে প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।