ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ
২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের জন্য ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড ঘোষিত এই বিশেষ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ অক্টোবর এবং চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। এই সময়সীমার পর কোনো অবস্থাতেই আর রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না বলে বোর্ড কঠোরভাবে জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি জরুরি চিঠি প্রকাশ করা হয়। চিঠিটি বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বোর্ডের অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজ) ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও ২০২৪ শিক্ষাবর্ষে (২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থী) নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ২৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বোর্ড আরও সতর্ক করেছে যে, এই তারিখের পর পরবর্তী সময়ে আর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর সম্পূর্ণ দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। অন্য বোর্ড থেকে আগত টিসির (ট্রান্সফার সার্টিফিকেট) মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও এই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।