সংশোধন হতে পারে স্কুলে ভর্তির নীতিমালা, সভা ডেকেছে মন্ত্রণালয়
সংশোধন হতে পারে স্কুলে ভর্তির নীতিমালা, সভা ডেকেছে মন্ত্রণালয়
BD HIGHLIGHTS
দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে কয়েক বছর ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। এবার তাতে পরিবর্তন আনা হবে কি না তা নিয়ে চলছে আলোচনা। পাশাপাশি বয়স নিয়ে প্রতি বছর যে জটিলতার সৃষ্টি হয় সেখানেও বড় পরিবর্তন আনা হতে পারে। আলোচিত বিষয়গুলো সামনে রেখে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা সংশোধনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের প্রতিনিধি, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষা না নিয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিলো। এবার তাতে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।