BD Highlights
স্বাস্থ্য

সিলেটে স্বস্তির একদিনে হাসপাতালে ভর্তি ১১৮

সিলেটে স্বস্তির একদিনে হাসপাতালে ভর্তি ১১৮

সিলেটে মৃত্যুহীন স্বস্তির একদিন কাটল। তবে হাম ও হাম সন্দেহে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন।


মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।


 তারা জানান, টানা দুদিন হাম ও হাম সন্দেহে মৃত্যু দেখেছেন সিলেটবাসী। তবে মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে কারও মৃত্যু হয়নি। বিষয়টি বেশ স্বস্তির।


তবে এ সময়ে বিভিন্ন হাসপতাালে ভর্তি হয়েছেন ১১৮ জন। তাদের মধ্যে সিলেটের শহিদ শামসুদ্দিন হাসপাতালে ৫৭, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০, রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৬জন।সিলেটের খবর


বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪৪২ জন। এদিকে গত ২ দিন সিলেট বিভাগে নতুন কোনো হাম রোগীও শনাক্ত হয়নি। তবে এ বছর এ বিভাগে মোট শনাক্ত হয়েছেন ১১১৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।


এ বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১৯৬ জনের। তাদের মধ্যে সিলেট জেলায় ৮১, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে মৃত্যু হয়েছে ৬৯ জনের। এদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও স্বাস্থ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন